ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

দুর্নীতি রোধে কিশোরগঞ্জে গণশুনানিতে দুদক সচিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৩১২ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
“রুখবো দুর্নীতি, গরবো দেশ, হবে সোনার বাংলাদেশ” স্লোগানে কিশোরগঞ্জে দুদক সচিবের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ  দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রবীন্দ্রনাথ চৌধুরী ও দুর্নীতি দমন কমিশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। সবাইকে দুর্নীতি বন্ধে কাজ করতে হবে। তাহলেই দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।

দুর্নীতি দমন কমিশনের আইন মোতাবেক দুর্নীতি দমনে যথাসাধ্য চেষ্টা করছে। সুনির্দিষ্ট তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আর মানি লান্ডারিং বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে আন্তরিকতা নিয়ে কাজ করছে দুদক। তবে এক্ষেত্রে তদন্ত ও ব্যবস্থা নিতে একটু সময় লাগছে। তার পরও বসে নেই দুদক।

গণশুনানিতে জেলা সাব রেজিস্টার অফিস, উপজেলা ভূমি অফিস, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি ও সায়ত্বশাসিত দপ্তরের কর্মকর্তাগণকে মুখোমুখি করা হয় হয়রানিগ্রস্ত সেবাপ্রাপ্তিদের সামনে। পরে গণশুনানি অনুষ্ঠানে নিশ্চিত করা হয় নানান অভিযোগের বিষয়াদি।

এসময় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেবাপ্রত্যাশী ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

দুর্নীতি রোধে কিশোরগঞ্জে গণশুনানিতে দুদক সচিব

আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩