ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্দান্ত জয়ে প্লে-অফের দৌঁড়ে টিকে রইলো ব্যাঙ্গালুরু ও কোলকাতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দুর্দান্ত জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে টিকে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরু ও কোলকাতা নাইট রাইডার্স।

গতকাল রাতে আইপিএলের ৬১তম ম্যাচে কোলকাতা ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শিবম দুবে। তার ৩৪ বলের অনবদ্য ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। কোলকাতার বরুন চক্রবর্তী ও সুনীল নারাইন ২টি করে উইকেট নেন।

জবাবে ৩৩ রানে ৩ উইকেট হারালেও অধিনায়ক নীতিশ রানা ও রিঙ্কু সিংয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে জয়ের স্বাদ পায় কোলকাতা। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫৭ রান করেন রানা। ৪৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রান করেন রিঙ্কু।

এই জয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই।

দিনের প্রথম ম্যাচে বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ব্যাঙ্গালুরু ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করে ব্যাঙ্গালুরু। জবাবে ১০ দশমিক ৩ ওভারে ৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় রান এটি। আসরে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ব্যাঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে রাজস্থান।

দুর্দান্ত জয়ে প্লে-অফের দৌঁড়ে টিকে রইলো ব্যাঙ্গালুরু ও কোলকাতা

আপডেট সময় : ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩