ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

দুই হাত না থাকলেও বন্ধ হয়নি লেখাপড়া: পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষা দিচ্ছে সরিষাবাড়ীর সিয়াম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯১ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি :

দুই হাত না থাকলেও বন্ধ হয়নি লেখাপড়া। অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। বলছি জামালপুরের সরিষাবাড়ীর শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী সিয়ামের কথা। অভাব, দারিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেধাবী এই শিক্ষার্থী সিয়াম। দুইটি হাত না থাকলেও অন্যের সাহায্য ছাড়াই পা দিয়ে লিখে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মনে বিন্দুমাত্র নেই কোনো হতাশা। লেখাপড়া করে বড় হয়ে হতে চায় সরকারি চাকুরিজীবি। অভাব মেটাতে চায় সংসারের। হাসি ফোটাতে চায় বাবা-মায়ের মুখে। করতে চায় দেশের সেবা।

পরিবার, এলাকাবাসী ও বিদ্যালয় সুত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর দম্পতি জিন্নাহ মিয়ার ছেলে সিয়াম। বাবা দিনমজুরের কাজ করেন আর মা গৃহিনী। জিন্নাহ-জোসনা দম্পতির তিন সন্তানের মধ্যে সিয়াম সবার ছোট। জন্ম থেকেই তার দুটি হাত না থাকলেও হার মানেনি প্রতিবন্ধকতার কাছে। প্রতিবন্ধকতা দমাতে পারেনি তার লেখাপড়া ও খেলাধুলা। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছোটবেলা থেকেই। ছোট থেকেই ভাই বোন ও প্রতিবেশি শিশুদের সাথে গিয়ে বসে থাকতেন তাদের স্কুলে।

তার পড়ালেখার প্রতি আগ্রহ দেখে স্কুলে ভর্তি করে নেন শিক্ষিকা। বিভিন্ন অক্ষরের ওপর পা দিয়ে চক পেন্সিলে ঘষামাজা করে লেখা শেখান মানবিক শিক্ষিকা জাকিয়া সুলতানা। সেখান থেকেই লেখার অভ্যাস শুরু হয় সিয়ামের। পরবর্তীতে অভ্যাসের সাথে নিজের বাঁম পা দিয়ে লেখার ধারাবাহিকতায় শুরু করে পড়াশোনা। ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট নিয়ে পঞ্চম শ্রেণী পাশ করে সিয়াম। এর পর ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজে। সেখান থেকেই জেএসসি পরীক্ষাতেও ভালো ফলাফল করে বর্তমানে দশম শ্রেণীর মানবিক বিভাগ থেকে এস এস সি পরীক্ষা দিচ্ছে হরখালী মুজিবুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে।

তার দুই হাত না থাকলেও থেমে থাকেনি তার কোনো কাজ। দুই হাত না থাকলেও খেলতে পারেন ক্রিকেট খেলা, পারেন পুকুরে সাঁতার কাটতে, নিজেই পা দিয়ে টিউবওয়েল চেপে পানি তুলে গোসল করে, পা দিয়ে চামচ ধরে ভাত মাখিয়ে খায় সিয়াম। বই খোলা ও পাতা উল্টানো, মোবাইল চালানোসহ সকল কাজ পা দিয়েই করে অদম্য এই মেধাবী শিক্ষার্থী সিয়াম।

সিয়ামের বাবা জিন্নাহ মিয়া ও মা জোসনা বেগম বলেন, সিয়ামের ছোট থেকেই স্কুলে যাওয়া, পড়ালেখা করার ইচ্ছে ছিলো। ছোট বেলায় ওর বয়সীরা স্কুলে গেলে ওদের সাথে আমাদের না বলে চলে যেত। তারপর ওর স্কুলে যাওয়ার আগ্রহ দেখে আমরা ব্র্যাক স্কুলে নিয়ে গিয়ে বসে থাকতাম। ওর জীবনের স্বপ্ন ছিলো পড়ালেখা করা। ওহ সেটা করছে। তবে আমাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারনে আমরা ওকে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সব জিনিস এনে দিতে পারি না। অনেক সময় বন্ধুদের বই, গাইড এনে পড়ে। ওর শেষ ইচ্ছে লেখাপড়া শেষ করে একটা সরকারী চাকরি করবে।

সিয়াম বলেন, আমার আজকে এই পর্যন্ত আসার পেছনে সব থেকে বড় অবদান জাকিয়া সুলতানা ম্যাডামের। যিনি প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পা দিয়ে আমাকে লেখা শিখিয়েছেন। পড়ালেখা করার সাহস জুগিয়েছেন। তারপর আমার বাবা মা, আমার স্কুলের বন্ধুরা যারা সব সময় আমাকে সার্পোট করেছে। কখনো বুঝতে দেয়নি যে আমি প্রতিবন্ধী৷ তাদের জন্যই আমি আজকে সফল। আমার ইচ্ছে আমি বাংলাদেশে পড়ালেখা শেষ করে একটা সরকারী চাকরি করবো। মা বাবার মুখে হাসি ফোটাবো, দেশের মানুষের সেবা করবো।

সিয়ামের শিক্ষক ও চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, সিয়াম আমাদের এখানে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। ভর্তির পর তার লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে বিনা বেতনে তাকে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়িয়েছি। তার স্কুল ড্রেস বিদ্যালয় থেকে উপহার দেয়া হয়েছে। সিয়ামের লেখাপড়ার জন্য ও সিয়ামের পরিবারকে বিভিন্ন সময় স্কুলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। সে যদি আমাদের এখানে একাদশ শ্রেণীতে ভর্তি হয় তাহলে তাকে বিনা বেতনে পড়ানো হবে। তার জন্য সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

দুই হাত না থাকলেও বন্ধ হয়নি লেখাপড়া: পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষা দিচ্ছে সরিষাবাড়ীর সিয়াম

আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪