ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি

দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় ২ জাহাজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৬৭ বার পঠিত

মোংলা প্রতিনিধি:
দেশে চলমান দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে দুটি বাণিজ্যিক জাহাজ। আজ সকালে বাংলাদেশের পতাকাবাহী ‘বসুন্ধরা ইমপ্রেস ‘ জাহাজে এসেছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা। আর বঙ্গবন্ধু রেলওয়ের মালামাল নিয়ে এসেছে পানামা পতাকাবাহী ‘এমভি সান ইউনিটি’ জাহাজ। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।
‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিষ্টিক শিপিংয়ের খুলনার সহকারি ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানায়, আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ৮ নম্বর বয়ায় ৩০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি নোঙর করে। এরপর সেখান থেকে ছোট লাইটারে কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে। এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া এই জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হয় ১৯ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা। সেই কয়লা এরইমধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি ৩০ হাজার মেট্রিকটন কয়লা মোংলা বন্দর দিয়ে খালাস করে সেখানে পৌঁছানো হবে।
বন্দরে আসা অপর বিদেশি জাহাজ ‘এমভি সান ইউনিটি’ জাহাজে এসেছে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টীল স্ট্রাকচার। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টীমশীপের খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, বেলা ১১ টায় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। গত ২ এপ্রিল ভিয়েতনাম থেকে ১৬৯ প্যাকেজের এক হাজার ৫৪৮ দশমিক ৪৬ মেট্টিকটন মেশিনারি পণ্য নিয়ে আসে জাহাজটি।
এদিন দুপুর ১২ টার পর এই পণ্য খালাস শুরু হয়েছে। পরে সড়ক পথে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে খালাস হওয়া এসব পণ্য পৌঁছে দেওয়া হবে। এর আগে গত ১৯ মার্চ বিদেশি জাহাজ এমভি এভার চ্যাম্পিয়ন জাহাজে এই ব্রিজের ১৪৪ প্যাকেজের ১৪১১ দশমিক ৬২৯১ মেট্টিকটন মেশিনারি পণ্য আসে।
এদিকে কয়লা সংকটে বন্ধ থাকা রামপাল দুই একদিনের মধ্যে আবার বিদ্যুৎ উৎপাদনে যাবে। আমদানি হওয়া এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান- বাংলাদেশ-ইন্ডিয়া পার্টানারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ ব্যবস্থাপাক আনোয়ারুল আজিম।
তিনি বলেন, ‘নিয়মিত ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল রামপালের এই বিদ্যুৎকেন্দ্র। উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৬০ মেগাওয়াট ঢাকার জাতীয় গ্রিডে এবং ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হচ্ছিল। নিয়মিত উৎপাদনের জন্য কেন্দ্রটি দৈনিক পাঁচ হাজার মেট্রিকটন কয়লার প্রয়োজন হয়। কিন্তু কয়লা সংকটে গত ২৩ এপ্রিল রাত থেকে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় ২ জাহাজ

আপডেট সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩