ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭৪ বার পঠিত

দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। পাশাপাশি দলের প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি অ্যান্ডা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থিতি সংসদীয় গণতন্ত্রের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

আইপিইউ সেক্রেটারি আরও জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করেছেন। বিশেষ করে শিক্ষা খাতে প্রস্তাবিত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রগতির বিষয়েও ইতিবাচক মন্তব্য করেন অ্যান্ডা ফিলিপ।

তার মতে, গণতান্ত্রিক অগ্রযাত্রার এই ধারা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। গণতন্ত্রকে কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে দলের বহু নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। একই সময়ে প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারাকে আরও সুগম করার সুযোগ তৈরি হয়েছে।

তারেক রহমানের মতে, বিএনপির হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে। তবে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তার সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র নিয়ে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাই দেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অগ্রগতির ভিত্তি তৈরি করতে পারে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সরকারের অন্যতম দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং জনগণের প্রয়োজনীয় সেবা কার্যকরভাবে পৌঁছে দেওয়া। তার সরকার এ লক্ষ্যেই কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়নের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টি এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তাঁদের ভূমিকা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

অন্যদিকে, আইপিইউ সেক্রেটারি অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে সংস্থাটির আগ্রহের কথা জানান। তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মাধ্যমে দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬