ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

দিনাজপুর বোর্ডে এসএসসি ও সমমান শিক্ষার্থী ২ লাখ ১ হাজার ৩৫৯ জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২০৩ বার পঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। আজ সকাল ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর দিনাজপুর বোর্ডের অধীনে ৮টি জেলায় ২ লাখ ১ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর ২৭৭ টি কেন্দ্রের বিপরীতে ২ হাজার ৭০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ২ লাখ ১ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৯২৬ জন, অনিয়মিত ২৮ হাজার ২৪৪ জন এবং জিপিএ মান উন্নয়ন শিক্ষার্থীর সংখ্যা ১৮৯ জন। এ বছর শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ১ হাজার ৫৯৮ জন এবং ছাত্রী সংখ্যা ৯৯ হাজার ৭৬১ জন। গত বছর ছাত্র সংখ্যা ছিল ৮৭ হাজার ৫৯১ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৮৬ হাজার ৩৭০ জন।
পরীক্ষায় মোট শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে ৮৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী। একইভাবে মানবিক বিভাগে ১ লাখ ৮ হাজার ৮৮৯ জন এবং ব্যবসায় বিভাগে রয়েছে ২ হাজার ৫৫১ জন।
অপরদিকে গত বছর ২৭৭টি কেন্দ্রের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ২ হাজার ৬৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী। আর গত বছর নিয়মিত শিক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ২৩৬ জন, অনিয়মিত ৭ হাজার ৫৪৫ জন এবং জিপিএ মান উন্নয়ন শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৮০ জন। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিল ৮২ হাজার ৪৭ জন পরীক্ষার্থী। একইভাবে মানবিক বিভাগে ৮৮ হাজার ৬৮৪ জন এবং ব্যবসায় শিক্ষায় অংশ নিয়েছিল ৩ হাজার ২৩০ জন।

দিনাজপুর বোর্ডে এসএসসি ও সমমান শিক্ষার্থী ২ লাখ ১ হাজার ৩৫৯ জন

আপডেট সময় : ০৫:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩