ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

দিনাজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৭২ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দিনাজপুরে আরিফা (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরিবারের স্বজনদের দাবি, স্বামী বেলাল হোসেন (৩০) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। আজ বেলা ১১টার দিকে জেলা শহরের হাউজিং মোড় এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফা বেগম আড়াই মাস ধরে ওই বাড়িতে স্বামী ও একটি সন্তানসহ বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।
নিহতের বড় বোন দুলফি বলেন, “আমার বোনের স্বামী বেলাল নেশা করতো। নেশার টাকা না দিতে পারলে প্রায় সময় সে আমার বোনকে বলত, ‘তোকেও (আরিফা) মারে ফেলব আর আমিও (বেলাল) মরব।’ অনেকবার আমি আমার বোনকে এই স্বামীকে ছেড়ে দিতে বলছি কিন্তু আমার বোন বলে, একে ছাড়ে দিলে ও আবার আসবে। এতে যদি ও আমায় মারে ফেলে তো ফেলুক। আজকে ও আমার বোনকে মারে ফেলছে।”
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ্ আল মামুন বলেন, “আমরা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। ভিকটিমের ছেলের কাছে আমরা ঘটনার বিবরণ শুনেছি। ঘটনা পর থেকেই তার স্বামী পলাতক। সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার পূর্ণাঙ্গ বিষয় সম্পর্কে জানা যাবে।”

দিনাজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩