সংবাদ শিরোনাম :
তেহরানের ঘোষণা: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান নিহত
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৬৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ০১.০৩.২০২৬ ।।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির একাধিক শীর্ষ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে জানানো হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালিত ওই যৌথ হামলায় প্রাণ হারান সেনাবাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি ও প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। একই ঘটনায় নিহতদের তালিকায় রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এ হামলায় নিহত হয়েছেন। তাদের পরিচয় শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
























