ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

তীব্র তাপপ্রবাহে সব স্কুল কলেজ ৭ দিন বন্ধের ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১০৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সব স্কুল-কলেজের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। ২৭ এপ্রিল পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। একই সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতা বাড়তে থাকে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারাদেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও বাড়তে পারে এমন আশঙ্কায় শুক্রবার তিন দিনের জন্য তাপ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল।

তবে চলমান তাপপ্রবাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি রয়েছে অভিভাবকদের। অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার দাবি জানান। তবে গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তীব্র তাপপ্রবাহে সব স্কুল কলেজ ৭ দিন বন্ধের ঘোষণা

আপডেট সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪