ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আর্থিক ধাক্কা: বিপুল ক্ষতির আশঙ্কায় ভারতের ক্রিকেটাররা Logo সেতুর দায়, ভোক্তার বোঝা: চালের দাম বাড়ল ২০ টাকা Logo রাজাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা Logo বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি Logo রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি Logo নতুন ইতিহাস সৃষ্টি: স্বর্ণের দামে Logo ভারত থেকে আরও ২ লাখ টন চাল আমদানির অনুমতি পেল বাংলাদেশ Logo ১৯৯১ সালের নির্বাচন পরিস্থিতি ফিরে আসবে এবারের নির্বাচনে: নাহিদ ইসলাম Logo তারেকের শোডাউন ও নিরাপত্তা খরচের উৎস নিয়ে হাসনাত আবদুল্লার প্রশ্ন Logo জামায়াতের পলিসি সামিট: ৩০ দেশের প্রতিনিধির সমাবেশ

তিন বছর নিষিদ্ধের পর মুক্তি পাচ্ছে ‘মেকআপ’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৭২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চলচ্চিত্রের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ সিনেমাটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেওয়া হয়। তিন বছর নিষিদ্ধ হয়ে থাকা শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটিকে ‘ইউ গ্রেড’ দেওয়া হয়েছে। ছোট-বড়, নারী-পুরুষ সবাই দেখতে পারবেন ‘মেকআপ’। পরিচালক মামুনের ভাষ্য, ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হবে না। প্রযোজক চাচ্ছেন সিনেমাটি দর্শক দেখুক। তাই আগামী ১০ জানুয়ারি সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে  মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সিনেমা হলে চলবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

ট্যাগস :

তিন বছর নিষিদ্ধের পর মুক্তি পাচ্ছে ‘মেকআপ’

আপডেট সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫