ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

তিন দিনের অবরোধ:প্রথমদিনেই মাঠে নেই বিএনপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে মাঠে নেই বিএনপি। সকাল থেকেই দলের প্রধান কার্যালয় ও এর আশপাশের এলাকায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবরোধ কর্মসূচির প্রথম দিনে নয়াপল্টন ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর, কালভার্ট রোডসহ আশপাশের এলাকায় রিকশা, ভ্যান, সিএনজি, লেগুনা ও মোটরসাইকেল চলাচল করছে। সাথে প্রাইভেট কারও চলছে। সময়ের সাথে সাথে বাড়ছে যানবাহনের সংখ্যাও। যানবাহনের সংখ্যা বাড়লেও সিএনজি, রিকশা ও মটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকতে দেখা যায় চালকদের। তবে রাস্তায় যাত্রী উপস্থিতি একেবারেই কম।

সরেজমিনে দেখা যায়, পল্টনে বিএনপির কার্যালয় সকাল ৭টা থেকে কর্মীবিহীন। সকাল ১০টার পরও দলীয় কার্যালয় বা এর আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের একটি মিছিলও দেখা যায়নি।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ইনচার্জ হিরন্ময় বারবীর বলেন, সকাল থেকে আমাদের ইউনিট এখানে অবস্থান করছে। কার্যালয়ের আশেপাশে এখনো বিএনপির কোনো নেতাকর্মীকে দেখিনি। এখন পর্যন্ত কোনো ভাংচুর বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।

এদিকে অবরোধের প্রথম দিনেই মতিঝিল এলাকায় গণপরিবহনের তেমন দেখা নেই। মাঝে মাঝে বিভিন্ন বাস কোম্পানির দু’একটি বাসের দেখা মিলছে। যে বাস আসছে সেগুলোতেও যাত্রী সংখ্যা হাতে গোনা। তবে রিকশার আধিপত্য বেড়েছে। যাত্রী কম পেলেও রিকশার ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। তবে ফুটপাতের বেশ কিছু দোকান খোলা রয়েছে। যদিও সেখানে বেচাবিক্রি নেই বললেই চলে।

এদিন সকালে ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, শাপলাচত্ত্বর, ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা ও বক চত্বর এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস চলছে নিয়ম মেনে। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানও খোলা রয়েছে। তবে পথে বা সড়কে নেই আগের মতো পথচারীদের ভীড়। যারা চলাচল করছেন তাদের বেশিরভাগই অফিসের কর্মকর্তা-কর্মচারী।

তিন দিনের অবরোধ:প্রথমদিনেই মাঠে নেই বিএনপি

আপডেট সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩