ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট Logo বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান Logo এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা Logo ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন Logo হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

তিনদিন পর নিখোঁজ রেহেলা খাতুনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৯৬ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে রেহেলা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের গাইটাল নামাপাড়ায় একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধা রেহেলা খাতুন সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজরাদী এলাকার মৃত আবু বকর (গতু মিয়ার) স্ত্রী।

গাইটাল নামাপাড়ায় দুপুর ১২টার দিকে রাজিবের পুকুরে অর্ধগলিত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি সাথে সাথেই স্থানীয় মেম্বারের মাধ্যমে থানায় জানানো হলে পুলিশ এসে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে সেখানে রাহেলা খাতুনের ছেলে কেনু মিয়া এসে মৃতদেহটি তার মায়ের বলে শনাক্ত করেন।

তিনি বলেন, ‘আমার মা প্যারালাইজড রোগী ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে পড়তেন। গত রোববার ভোর ৬টার দিকে মা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খুঁজাখুঁজি ও মাইকিং করে তাকে পাওয়া যায়নি। পরে কিশোরগঞ্জ মডেল থানায় বিষয়টি জানাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের নিকট দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনদিন পর নিখোঁজ রেহেলা খাতুনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩