ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দারুণ সব গল্প সবার সামনে তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ-এর সাথে যৌথভাবে ‘ক্যাপচার দ্য ফিউচার’ উদ্যোগের মাধ্যমে এই অনুপ্রেরণাদায়ী গল্পগুলো প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। মূলত তরুণদের মেধা, সৃজনশীলতা ও ইচ্ছাশক্তির ওপর ভর করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার গল্পই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এই আয়োজনে এসওএস চিলড্রেনস ভিলেজস বাংলাদেশের বেশ কয়েকজন স্বপ্নজয়ী তরুণের গল্প উঠে এসেছে, যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই গল্পগুলোই মূলত বাংলাদেশের আগামী প্রজন্মের অদম্য সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। এদেরই একজন ১৩ বছর বয়সী ইশরাত জাহান, যার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া এবং মানুষের সেবা করা। অন্যদিকে, ১৯ বছরের তরুণ সাঁতারু আবদুল্লাহ আল মাহি নিজের অদম্য চেষ্টায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াতে চান। ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে লালন করছেন জুনায়েদ বাবু, যার লক্ষ্য একদিন জাতীয় স্তরে সাফল্য পাওয়া। আর সিনথিয়া আক্তার সুভা তার সৃজনশীলতা ও শিল্পমনস্কতা দিয়ে বাংলাদেশের গল্পগুলোকে সবার সামনে তুলে ধরার স্বপ্ন দেখছেন। এই উদ্যোগটি নিয়ে ভিভো বাংলাদেশ জানায়, প্রতিটি শিশুরই বড় স্বপ্ন দেখার এবং নিজের মেধা প্রকাশের অধিকার রয়েছে। তরুণদের দৃঢ়তা, আশা এবং অদম্য ইচ্ছাশক্তির এই গল্পগুলো সবার সামনে তুলে ধরার মাধ্যমে সকলকে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের সাথে নিজের স্বপ্নগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু প্রযুক্তি সেবাই নয়, বরং তরুণদের ক্ষমতায়ন, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখতেই ভিভোর এই বিশেষ প্রয়াস। আবেগময় ও অনুপ্রেরণাদায়ী এই গল্পগুলো ইতিমধ্যেই পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসিত হচ্ছে।

ট্যাগস :

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ

আপডেট সময় : ০৪:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬