ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান Logo কক্সবাজারের চারটি সংসদীয় এলাকায় মিলিয়ে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট Logo ভোটকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। Logo পাকিস্তানের খেলার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই Logo দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ যেনো এক ঈদ উল্লাস, কিন্তু অভিযোগ যাত্রীদের।-

তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠক ৫ নভেম্বর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (৫ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করবে ইসি। আগামীকাল বুধবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে একজন নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। এদিকে নির্বাচন নিয়ে কথা বলতে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে শর্তহীন সংলাপের আহ্বান জানান তিনি।

এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপের। উনি (পিটার ডি হাস) বলেছেন এখনো আহ্বান করবেন বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলোকে সংলাপে বসতে।

আগামীকাল ১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের কাউন্টডাউন। ১লা নভেম্বর থেকে সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হওয়ায় ২৯শে জানুয়ারি ২০২৪ সালের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

তফসিল ঘোষণার আগে ১ থেকে ৫ নভেম্বর বৈঠকের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রতিটি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের বৈঠকের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠক ৫ নভেম্বর

আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩