ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১০২ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন ঢাকা–সিলেট মহাসড়কের যাত্রীরা। অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। ৩১ জুলাই শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায়সহ বিভিন্ন জায়গায়। বিশ্বরোড গোলচত্বরে গর্তের কারণে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র এই যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এ যানজট অব্যাহত ছিল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  বিকাল তিনটার দিকে ঢাকামুখী পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজটের শুরু হয়। এরই মধ্যে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় তোফাজ্জল হোসেন (৩৪) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর বাসচালক বাসটি মহাসড়কের ওপর রেখেই পালিয়ে যান। স্থানীয় লোকজন বাসটিতে ভাঙচুর করেন এবং অনেক লোকজন মহাসড়কে জড়ো হন। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এরপর বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আটকে পড়া এক চালককে উদ্ধার করে ট্রাক দুটি সরিয়ে নেন। তবে এরই মধ্যে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আজ দুপুর একটার দিকে যানজট বেড়তলা থেকে বাড়িউরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, এর প্রভাব কুমিল্লা–সিলেট মহাসড়ক এবং সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কেও পড়েছে। বিশ্বরোড গোলচত্বরের সরু অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ৫ থেকে ১০ মিনিট লাগে আসতে দুই ঘণ্টা। কুমিল্লা থেকে ঢাকাগামী লেন চালু থাকলেও সড়কের বড় বড় গর্তের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে ঢাকা ও সিলেট থেকে কুমিল্লামুখী লেনে দীর্ঘ যানজট লেগে রয়েছে। এর প্রভাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নন্দনপুর এলাকাতেও পড়েছে। অন্যদিকে বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশের গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলছে। অনেক চালক নিয়ম না মেনে উল্টো পথে যাওয়ার কারণে এই যানজট দীর্ঘায়িত হচ্ছে।

ট্যাগস :

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট

আপডেট সময় : ০৮:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬