ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

ড্র আর লাল কার্ডে মৌসুম শেষ করলো চ্যাম্পিয়ন লিভারপুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২১১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চার ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছিল লিভারপুল। যে কারণে নতুন করে কিছু পাওয়ার ছিল না অলরেডদের। সমর্থকরাও ছিলেন দারুণ উজ্জীবিত।অন্যদিকে এক সপ্তাহ আগে এফএ কাপ জয়ের আনন্দে এখনও মাতোয়ারা প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। সব মিলিয়ে অ্যানফিল্ডে আনন্দমুখর এক পরিবেশ। লিভারপুল জিতলে অ্যানফিল্ডে গতকাল রোববার রাতটা আরও আনন্দঘন হতো। কিন্তু সেটি হয়নি। প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। আবার ৬৮ মিনিটে লাল কার্ডও দেখেছে স্বাগতিকরা।৯ মিনিটেই ইসমালিয়া সার গোল করে প্যালেসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। লিভারপুলের কনর ব্র্যাডলির একটি ভুল পাস কেড়ে নিয়ে সারের দিকে বল এগিয়ে দেন টাইরিক মিচেল। তবে প্যালেসের এই গোলে লিভারপুলের উৎসবে ভাটা পড়েনি।লিভারপুল ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে। লুইস দিয়াজ কম সময়ে তিনটি সুযোগ তৈরি করেন- একটি শট অল্পের জন্য বাইরে যায়, একটি হেড ক্রসবারে লাগে, আরেকটি দারুণভাবে রুখে দেন প্যালেস গোলকিপার ডিন হেন্ডারসন।ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন এবং লিভারপুলের সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান। এটি ছিল আর্নল্ডের ৩৫৪তম ও লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ।৬৮ মিনিটে লাল কার্ড দেখেন লিভারপুলের রায়ান গ্র্যাভেনবার্চ। এতে ১০ জনের পরিণত হয় স্বাগতিকরা, তবে আক্রমণ চালিয়ে যেতে। বার বার ব্যর্থ হওয়ায় এক পর্যায়ে মনে হচ্ছিল, মৌসুমটি হয়তো পরাজয় দিয়েই শেষ হবে লিভারপুলের।কিন্তু ৮৪ মিনিটে মোহাম্মদ সালাহ দুর্দান্ত কিকে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান। এটি ছিল মিশরীয় ফরোয়ার্ডের ২৯তম লিগ গোল। এতে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের প্রিমিয়ার লিগে এক মৌসুমে ৪৭ গোলের রেকর্ডে ভাগ বসান সালাহ।ম্যাচ শেষে সালাহর হাতে গোল্ডেন বুট ও প্লেমেকার অব দ্য সিজনের পুরস্কার তুলে দেন ক্লাব কিংবদন্তি ইয়ান রাশ। এরপর অধিনায়ক ভিরগিল ফন ডাইক দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ট্রফি হাতে তোলেন।সাংবাদিককের লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘আমি বুঝতে পেরেছি, এটা সমর্থকদের ৩৫ বছরের অপেক্ষা ছিল। আমরা মাত্র পাঁচ বছর আগেই লিগ জিতেছি, কিন্তু তখন সমর্থকরা উপস্থিত থাকতে পারেনি। এবার তারা ছিল এবং সবাই দেখেছে এটি তাদের জন্য কতটা অর্থবহ। এটাই জয়কে বিশেষ করে তোলে।’

ট্যাগস :

ড্র আর লাল কার্ডে মৌসুম শেষ করলো চ্যাম্পিয়ন লিভারপুল

আপডেট সময় : ০৩:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫