ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৩৪

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৩৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৯। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৩৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার (৮ নভেম্বর) থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৩৪ জনের মধ্যে ঢাকার ২৭১ জন এবং ঢাকার বাইরে থেকে ১ হাজার ৪৬৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৪ জন ঢাকার বাসিন্দা এবং ১৩ জন ঢাকার বাইরে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৮৭ হাজার ২৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৫৯১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৪ হাজার ৬৪৮ জন।

গত ২৪ ঘন্টায় ১,৭৭০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৯৩ জন ঢাকার বাসিন্দা এবং ১,৪৭৭ জন ঢাকার বাইরে।

১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত, ২৭৯,৪৩০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৯ হাজার ৩৪২ জন।

ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৩৪

আপডেট সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩