ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৩৭৫ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে পারভেজ মোশাররফ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শনিবার বিকেল সাড়ে ৫টায় পৌর মুরগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ মোশাররফ শহরের জনকল্যাণ মহল্লার আব্দুল হামিদের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শনিবার বিকেলে শহরের হরিজন কলোনী এলাকা থেকে ৫০ টাকার গাঁজা কিনে তা সেবনের উদ্দেশ্যে বাইসাইকেল যোগে একজন মাদকসেবনকারী পৌর মুরগী বাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় ডিবি পুলিশ পরিচয়ে তার পথরোধ করে পারভেজ মোশাররফসহ ৪জন যুবক। পরে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে বাইসাইকেলসহ নগদ ১০ হাজার টাকা চাঁদা দাবী করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে জেল হাজতে পাঠানোর হুমকি দেয়া হয়। দূর থেকে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করলে সন্দেহজনক হওয়ায় এগিয়ে আসলে মোশাররফ এর সাথে আসা বাকী ৩ যুবক দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পারভেজ মোশাররফকে আটক করে নিয়ে যাওয়া হয় পৌর মুরগী বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দিলে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের কাছে থেকে উদ্ধার করে ওই যুবককে থানায় নেয় পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন,আজিবর ও এনামুল হক বলেন, ‘৪ জন যুবক একজন বাইসাইকেল আরোহীকে চারিদিক থেকে ঘেরাও করে সর্বস্ব কেড়ে নিচ্ছিল। সেটা দেখে এগিয়ে আসলে ৩জন পালিয়ে যায় এবং একজন ডিবি হিসেবে নিজেকে পরিচয় দেয়। তাৎক্ষণিক আইডি কার্ড দেখাতে বললে সে তা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সন্দেহজনক আচরনের কারনে আমরা তাকে আটক করে রেখেছিলাম।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘ঘটনাটি জানার পর সন্ধ্যায় সেখানে পুলিশ পাঠিয়ে পারভেজ মোশাররফ নামে এক যুবককে আটক করে থানা হাজতে নেয়া হয়েছিলো। অভিযুক্ত ওই যুবকসহ অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি ডিবি) হাসমত আলী বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে শহরে কোন যুবক আটক হয়েছে, এমনটি জানা নেই। এমনটি হয়ে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি

আপডেট সময় : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩