ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

ডিবির জালে ইয়াবাসহ ১ কারবারি আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ৩১২ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মোঃ ওবায়দুল হক নামে ১জনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের অন্তর্গত মাতারকাপনস্থ মনু ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের ট্রাউজারের পকেটে স্কচটেপ পেচানো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। আটককৃত ওবায়দুল হক কুলাউড়া উপজেলাধীন সঞ্জরপুর গ্রামের মুসলিম আলীর ছেলে। আটককৃত ওবায়দুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি দেন এবং জনৈক এক ব্যক্তির কাছ থেকে জব্দকৃত ইয়াবাগুলো সংগ্রহ করেছেন বলে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় বলেন, ‘মাদক এবং জুয়ার মত অপরাধ সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য নষ্টে নেতিবাচক প্রভাব বিস্তার করে। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ওবায়দুল হক এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবির জালে ইয়াবাসহ ১ কারবারি আটক

আপডেট সময় : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩