ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ প্রথম আলোর সাংবাদিকের মুক্তির দাবীতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২২৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ প্রথম আলোর গ্রেফতারকৃত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও সূধী সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন বেলাল, তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রবীন সাংবাদিক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মফিজুর রহমান লিমন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজস্ব প্রতিবেদক মোঃ শাহদাৎ হোসেন। এ সময় বক্তারা বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা টিকিয়ে রাখতেই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন করে গনমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে এই কালো আইন বাতিলসহ শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ প্রথম আলোর সাংবাদিকের মুক্তির দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩