ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আর্থিক ধাক্কা: বিপুল ক্ষতির আশঙ্কায় ভারতের ক্রিকেটাররা Logo সেতুর দায়, ভোক্তার বোঝা: চালের দাম বাড়ল ২০ টাকা Logo রাজাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা Logo বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি Logo রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি Logo নতুন ইতিহাস সৃষ্টি: স্বর্ণের দামে Logo ভারত থেকে আরও ২ লাখ টন চাল আমদানির অনুমতি পেল বাংলাদেশ Logo ১৯৯১ সালের নির্বাচন পরিস্থিতি ফিরে আসবে এবারের নির্বাচনে: নাহিদ ইসলাম Logo তারেকের শোডাউন ও নিরাপত্তা খরচের উৎস নিয়ে হাসনাত আবদুল্লার প্রশ্ন Logo জামায়াতের পলিসি সামিট: ৩০ দেশের প্রতিনিধির সমাবেশ

ডিআরইউ কর্মচারীদের ওপর দুর্বৃত্তদের হামলার নিন্দা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ২৬৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় ডিআরইউর ৩ কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ডিআরইউর স্টাফ জাকির হোসেন বাবুল, জহিরুল ইসলাম ও রবিউল ইসলাম। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউ কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান। ডিআরইউর প্রশাসনিক কর্মকর্তা মো. সোলায়মান হোসাইন জানান, ৩৭ তোপখানা রোডের আব্দুর রহমান (৪০), রোহান (২০), মোছা. পলি বেগম, আলী হোসেন (২৫), উজ্জ্বল মিয়াসহ (৩২) অজ্ঞাতনামা ২৫/৩০ জন শুক্রবার সকালে সেগুনবাগিচার হাইস্কুল গেটের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কর্মচারী মো. জাকির হোসেন বাবুলকে মারধর করে। পরে দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, রড, দা, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে ডিআরইউর সামনে আমাদের কর্মচারী মো. জহিরুল ইসলাম (২৯) ও মো. রবিউল ইসলামের (২৭) ওপর হামলা চালায়। চাপাতির কোপে জহিরুলের মাথা ফেটে যায়। এরপর তারা যাওয়ার সময় কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ডিআরইউ কর্মচারীদের হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

ট্যাগস :

ডিআরইউ কর্মচারীদের ওপর দুর্বৃত্তদের হামলার নিন্দা

আপডেট সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫