ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

ডলারের চড়া দামে নিত্যপণ্য আমদানি নিয়ে শঙ্কা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রমজানকে সামনে রেখে ছোলা, পেঁয়াজ, তেলসহ বাকি আটটি খাদ্যপণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কার্যক্রম শুরু করেছে। এছাড়া এসব পণ্যের তিনটির ওপর শুল্ক মওকুফের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে ডলারের উচ্চমূল্য এবং ভারতীয় অংশে খাদ্যপণ্যের ওপর নানা শর্তের কারণে চাহিদা অনুযায়ী পণ্য আমদানি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। এরই মধ্যে রমজান উপলক্ষে ছোলাসহ বিভিন্ন খাবারের আমদানি শুরু হয়েছে। তবে ডলারের উচ্চমূল্য এবং ভারতে খাদ্য সামগ্রীর ওপর নানা শর্ত রয়েছে। নানা জটিলতায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে চিনি আমদানি। ভারতে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে পেঁয়াজের স্বাভাবিক আমদানিও বন্ধ রয়েছে। মসলা জাতীয় পণ্যে বাড়তি আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। ডলারের সরকারি রেট প্রতি ডলার ১১৫ টাকা হলেও ব্যাংককে দিতে হচ্ছে ১২৬ থেকে ১২৮ টাকা। এছাড়া ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য ১৫০ ডলার থেকে বাড়িয়ে ৮৫০ ডলার প্রতি টন করেছে।

ডলারের চড়া দামে নিত্যপণ্য আমদানি নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪