ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

‘ডন ৩’ তে থাকছেন না বলিউড বাদশা শাহরুখ খান!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউড পরিচালক ফারহান আখতারের আসন্ন সিনেমা ডন ৩ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি প্রযোজক রিতেশ সিদওয়ানি আনুষ্ঠানিকভাবে ‘ডন ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর সেই খবরে আনন্দে নেচেছেন শাহরুখ ভক্তরা। কারণ ডন-এর প্রথম দুই পর্বেই বক্স অফিস মাতিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু সম্প্রতি সব আশায় জল ঢেলে দিলেন কিং খান! শোনা যাচ্ছে তৃতীয় পর্বে থাকবেন না বলিউড বাদশা শাহরুখ খান!

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ‘ডন ৩’ থেকে সরে আসছেন তিনি। খবর অনুযায়ী, শাহরুখ এই মুহূর্তে ডনের মতো ছবিতে কাজ করতে প্রস্তুত নন। তাই ফারহানের ‘ডন ৩’-এর জন্য নতুন মুখের খোঁজ চলছে। এক্সেল এন্টারটেইনমেন্ট ইতিমধ্যেই শাহরুখের জায়গায় নতুন ডন খুঁজতে শুরু করেছে।

শোনা যাচ্ছে, বলিউডের প্রথম শ্রেণির তারকাদের সঙ্গেও আলোচনা করেছেন ফারহান-রীতেশরা। শাহরুখের বদলে ডন চরিত্রে কাকে দেখা যাবে সেই অপেক্ষা এখন।

‘ডন ৩’ তে থাকছেন না বলিউড বাদশা শাহরুখ খান!

আপডেট সময় : ০৬:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩