ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১০০ বার পঠিত

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়; দ্রুত উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ-সংক্রান্ত চিঠি জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।

সংসদ সচিবালয়ের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

আসন শূন্য হওয়ার বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য আসনে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করে অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসনটি শূন্য ঘোষণা হওয়ায় এখন আইন ও বিধি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচনও সামনে থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ক্ষেত্রে অযথা সময়ক্ষেপণ করা হবে না বলেও জানান এই নির্বাচন কমিশনার। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে ভোটের তফসিল ও নির্বাচনী কার্যক্রমের সময়সূচি।

সূত্র: জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন

ট্যাগস :

ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

আপডেট সময় : ০২:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬