প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৮:৫৩ পি.এম
ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাক-প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সংক্রান্ত প্রাক-প্রস্তুতি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ অক্টোবর) বেলা ২ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বিপিএম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার রিজার্ভ অফিস সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
Copyright © 2026 বাংলাদেশ কন্ঠ. All rights reserved.