ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

টেলিগ্রাম নিয়ে আসলো নতুন আরো ৩ ফিচার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৩১৪ বার পঠিত

তথ্য ডেস্ক :

টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে অনেকে একে অপরের সাথে চ্যাট করার পাশাপাশি অনেক কিছু শেয়ার করেন। এছাড়াও, ভিডিও কলিংয়ের জন্য সেরা অ্যাপগুলির মধ্যে একটি হল টেলিগ্রাম। এই জনপ্রিয় সাইটে আরও ৩টি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। যা টেলিগ্রাম ব্যবহারে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো উন্নত করবে।

টেলিগ্রাম একটি ক্লাউড মেসেজিং অ্যাপ। দেশের লাখ লাখ মানুষ শুধু কথা বলার জন্য নয় কাজের জন্যও এই অ্যাপটি ব্যবহার করে। তাছাড়া, সিনেমা এবং ওয়েব সিরিজ দেখার জন্য অনেকেই এই অ্যাপটি তাদের ফোনে ডাউনলোড করে থাকে।

টেলিগ্রামের তিনটি নতুন ফিচারের প্রথমটি হল ভিউ ওয়ান্স ফিচার। আরেকটি মেসেজিং প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপে এই বৈশিষ্ট্যটি দীর্ঘদিন ধরে রয়েছে। সেখানে যেমন ব্যবহার করতে পারছিলেন ঠিক তেমনি টেলিগ্রামেও ভিডিও এবং অডিও মেসেজগুলো একবার দেখার জন্য সেট করতে পারবেন।

দ্বিতীয় বৈশিষ্ট্যটিতে আপনি ভিডিও এবং অডিও ম্যাসেজ পাঠানোর সময় পজ করতে পারবেন। একটি মেসেজ রেকর্ড করার সময় আপনার যদি গুরুত্বপূর্ণ কিছু করার থাকে, আপনি পজ করে দিতে পারবেন এবং তারপরে আপনার কাজ শেষ হয়ে গেলে রেকর্ডিং পুনরায় শুরু করতে পারবেন।

তৃতীয় বৈশিষ্ট্য হল রিড টাইম কন্ট্রোল। কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে আপনি তার সময় নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মানে আপনি কাউকে একটি মেসেজ পাঠালেন, তারপর রিড টাইম কন্ট্রোল সেট করে দিলেন। এতে আপনি তাকে যে মেসেজটি পাঠিয়েছেন, তা সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য আপনি সময় নির্ধারন করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপরে সেই মেসেজ নিজে থেকেই মুছে যাবে।

টেলিগ্রাম নিয়ে আসলো নতুন আরো ৩ ফিচার

আপডেট সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪