ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

টেকনাফে চাচার ষড়যন্ত্রে ভাতিজাকে অপহরণ, অস্ত্রসহ গ্রেফতার ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৫২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বেলাল অপহরণকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে টেকনাফ থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল, ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এই অভিযানে বেলালকে উদ্ধারসহ অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিকল্পিত অপহরণ উল্লেখ করে পুলিশ বলেন, বেলালের চাচা আমীর আহমদ (৫৫) সম্পত্তি বিরোধের জের ধরে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করেন। গত ১৪ অক্টোবর রাতে, আনুমানিক ৩টায় বেলালকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল বলেও জানান। ঘটনার পরই টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চৌকস টিম গঠন করেন। গতকাল বিকেলে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ের ঢালায় দুঃসাহসিক অভিযান চালিয়ে বেলালকে উদ্ধার করা হয়। মুক্তিপণ নিতে আসা দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের মূল পরিকল্পনাকারী আমীর আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হ্নীলার রঙ্গীখালীর ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া ইউপির দক্ষিণ শীলখালীর মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)। টেকনাফ মডেল থানায় এ ঘটনায় ১৬ অক্টোবর মামলা করা হয়েছে (মামলা নং-৪৫)। এছাড়া ধৃত আসামীদের হেফাজত থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

টেকনাফে চাচার ষড়যন্ত্রে ভাতিজাকে অপহরণ, অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪