ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে শহরের বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, গত ২৯ অক্টোবরের নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এ মামলা ছাড়াও অন্য কোন মামলায় আসামী কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর দুপুরে হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় মিছিল বের হয়। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) সুবল চন্দ্র পাল বাদি হয়ে দায়ের করেন। মামলায় ২৩ জন নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনকে আসামী করা হয়েছিলো।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩