ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

টাঙ্গাইলে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২৪৯ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে সড়কের উপর গাড়ি পার্কিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে টায়ার জ্বলিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে স্থানীয়রা ছাড়াও ছাত্রলীগ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আজ দুুপুরে গোপালপুর-টাঙ্গাইল সড়কের গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে বক্তব্য দেন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মঈনুদ্দিন বাবু, ৬নং ওয়ার্ডের নাসিরুদ্দিন শিকদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুর রহমান শফিক, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রহমান বিমান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর রানা ও ইকবাল সোহেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যাত্রীবাহি বাস নির্দিষ্ট জায়গায় না রেখে সড়কের উপর পার্কিং করে রাখে। এতে প্রতিনিয়ত গোপালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। ২৮ মে রবিবার ওই সড়কে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়। এছাড়াও সম্প্রতি কয়েকটি দূর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এরপরও সড়কের উপর পার্কিং করা বন্ধ হচ্ছে না।
গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা বলেন, সড়কে পার্কিং না করতে বারবার শ্রমিক সংগঠনের নেতাদের অবহিত করা হলেও কোন কাজ হয়নি। এছাড়া বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বলা হয়। একদিন মানলেও পরেরদিন থেকেই আবার সড়কের উপর গাড়ির পার্কিং করে রাখা হয়। এছাড়া পৌরসভায় নির্দিষ্ট কোন বাস রাখার জায়গা নেই। সড়কের উপর গাড়ি পার্কিং করায় প্রতিনিয়ত দূর্ঘটনার কারণে প্রাণহানির ঘটনা ঘটছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অবরোধ তুলে নেয়ার পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। সমস্যা সমাধানের জন্য মেয়র, পরিবহন শ্রমিক মালিক সমিতির নেতা, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আলোচনা করা হয়েছে।

টাঙ্গাইলে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩