ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে গাড়ি উল্টে বাড়িতে পড়ে ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৬৮ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে একটি বাড়িতে উঠে পরায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবা আহত হয়েছে। আহতবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীররাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় তার বাবা গুরুত্বর আহত হয়। এছাড়া গুরুত্বর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলে গাড়ি উল্টে বাড়িতে পড়ে ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩