ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

টটেনহ্যামের কাছে হেরে কারাবাও কাপ থেকে বিদায় ম্যানসিটির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৩৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতায় এটি ম্যানসিটির প্রথম হার। অন্যদিকে দুর্দান্ত জয়ে কোর্য়াটার ফাইনালে চলে গেছে টটেনহ্যাম।

বুধবার টটেনহ্যামের মাঠে শুরুতেই গোল হজম করে সিটি। ৫ মিনিটে লিড নেয় টটেনহ্যাম। গোল করেন জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নার।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। এবার গোল করেন পেপে মাতার সার।

ম্যানসিটি নিজেদের একমাত্র গোলটি করে প্রথমার্ধের ইনজুরি সময়ে। ৪৫+৪ মিনিটে ম্যাথিউস নুনেসের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে পেপ গার্দিওলার দল।

হারের কষ্টের মধ্যে সিটির ইনজুরির সারি আরও লম্বা হলো বুধবার। আগেই দলের মূল খেলোয়াড়দের অনেকে ইনজুরিতে পড়েছিলেন। গতকাল রাতে নতুন করে ইনজুরিতে পড়েন সাভিনহো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ম্যাচের ৬২ মিনিটে ইনজুরিতে পড়লে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

ট্যাগস :

টটেনহ্যামের কাছে হেরে কারাবাও কাপ থেকে বিদায় ম্যানসিটির

আপডেট সময় : ০৩:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪