ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’ Logo না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের ভিসি Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওমর সানী Logo হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ Logo ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের Logo টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি Logo ঠান্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির, আসছে চঞ্চলের সেই সিরিজ

টঙ্গীতে স্কুল শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ৪০৭ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর সাতাইশ পূর্বপাড়া এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রী (১৭) পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টার পর ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় দইুজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাব্বির মাহমুদ (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার দুবাশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে সাতাইশ পূর্বপাড়া এলাকায় জনৈক সালাউদ্দিনে বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতো। মামলার অপর আসামী সিফাত উল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেনীতে অধ্যায়নরত।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে আসামী সিফাত উল্লাহ ভুক্তভোগী ছাত্রীকে তার বাসার ছাদের একটি পরিত্যাক্ত রুমে নিয়ে গিয়ে অপর আসামী সাব্বিরের সহোযোগীতায় পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে ছাত্রীর বাবা বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

টঙ্গীতে স্কুল শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ

আপডেট সময় : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩