ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী Logo হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের

‘টগর’-এর ভরাডুবিতে কী বললেন নায়ক আদর আজাদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৩৭০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আদর আজাদ ও পূজা চেরির সিনেমা ‘টগর’। কিন্তু হতাশাজনক বিষয় হলো, এবার সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি সিনেমাটি। যে কারণে দ্বিতীয় সপ্তাহের সিডিউলে সিনেপ্লেক্স এ জায়গা পায়নি ‘টগর’। কিন্তু সিনেমার নায়ক আদর আজাদের দাবি, নিজেদের সিদ্ধান্তেই প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে নেমে গেছে সিনেমাটি। সঙ্গে নতুন সপ্তাহের হল লিস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আদর আজাদ। ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে চলবে সিনেমাটি। হল লিস্ট শেয়ার করে আদর আজাদ উল্লেখ করেন, ‘এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত চলচ্চিত্র টগর এই সপ্তাহে মাল্টিপ্লেক্সে প্রদর্শনের জন্য শিডিউল না রাখার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অন্যান্য পাঁচটি চলচ্চিত্রের কারণে টগর-এর শো টাইম দর্শকদের উপযোগীভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

আলোক হাসানের পরিচালনায় আদর ও পূজা চেরির এই সিনেমাটি নিয়ে হতাশাজনক প্রতিক্রিয়া দেন দর্শকেরা। সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন দর্শক।  এছাড়াও প্রদর্শনীর পর হল থেকে বেরিয়ে সিনেমাটি নিয়ে দর্শকেরা তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাদের অধিকাংশেরই মন্তব্য ছিল- ‘টগর সিনেমা দেখে টাকা ও সময় দুইটাই নষ্ট হয়েছে।’আদর ও পূজা চেরি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ।

ট্যাগস :

‘টগর’-এর ভরাডুবিতে কী বললেন নায়ক আদর আজাদ

আপডেট সময় : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫