ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিলন ঢাকা থেকে গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার একটি হত্যামামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নলছিটি উপজেলার বাসিন্দা মিলন সিকদার (৩৮) ওরফে চোপা মিলনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। গতকাল রাতে ঢাকা র‌্যাব-৩ এর সহায়তা নলছিটি থানার এসআই এনামুল হাসানের নেতৃত্ব একটি টিম হাতিরঝিল এলাকা থেকে আটক করে।
মিলন সিকদার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া গ্রামের মৃত আ: মন্নান সিকদারের ছেলে। সে ২০১১ সালে ২৪ জুলাই কোতোয়ালি থানার নবাবপুরে বসে রজব আলী নামের একজনকে হত্যার সাথে জড়িত ছিল। মিলনসহ কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। উল্লেখ্য তারা দুজনে একই এলাকায় বসবাস করতো এবং একসাথে মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। পরবর্তীতে মোবাইল দিয়ে টাকা ধার নেওয়া নিয়ে দুজনের মাঝে বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে মিলন সিকদার তাকে হত্যার সাথে জড়িয়ে পরে।
এ ঘটনায় নিহতের ভাই জুম্মন আলী কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ১৩জনকে আসামী কে অভিযোগ পত্র জমা দেন। আদালত ২০১৯ সালে ১লা আগষ্ট আসামি মিলন সিকদারসহ সাতজনকে বিভিন্ন সাজা প্রদান করে। বাকিদের খালাস দেওয়া হয়। মিলন সিকদারকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এরপর থেকেই সে ছদ্মনামে পলাতক থাকে।
সে পলাতক থাকা অবস্থায় বাস-গাড়ীর ড্রাইভার হিসেবে কুয়াকাটায় ছদ্মনামে বাসা ভাড়া নিয়ে থাকতেন। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, মিলন সিকদারকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিলন ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩