ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটাতে দাবি ব্যবসায়ীদের : অর্থমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১০১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। শনিবার ।। ০৪ এপ্রিল ২০২৬।।

দেশের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সংকট এবং বিনিয়োগের পথে প্রধান বাধাগুলো সম্পর্কে ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি মতামত নেন তিনি। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, উদ্যোক্তারা নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। অর্থমন্ত্রী আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ই-ভিসা চালু করা এবং বিমানবন্দরের জটিলতা কমিয়ে সহজে বাংলাদেশে প্রবেশের সুযোগ তৈরি করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ব্যাংক ঋণের সুদের হার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং সীমিত সংখ্যক ব্যবসায়ীর ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তারা। তিনি আরও বলেন, মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং আমদানি-রফতানি ও সামগ্রিক বাণিজ্য কার্যক্রম গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর দাবিও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

ট্যাগস :

জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটাতে দাবি ব্যবসায়ীদের : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬