ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৭৭ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৬ আগস্ট সকালে জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়নের কার্যক্রম, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জেলার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের উন্নয়ন, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের ভালো ও মন্দ—উভয় দিকই নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা এবং উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাদ, নির্বাহী সদস্য আবু আবদুল্লাহ, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন, কসবা উপজেলা সাংবাদিক ইউনিয়নের নেতা মোবারক হোসেন চৌধুরী নাছির এবং বিজয়নগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের আবদুল্লাহ আল হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসকের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও জেলার ইতিবাচক অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ট্যাগস :

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা।

আপডেট সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬