ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

জাহাঙ্গীরের মাকে বিরত রাখা আমাদের বিষয় নয়- ওবায়দুল কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীর আলম আগে আওয়ামী লীগ করতেন। তিনি আওয়ামী লীগ থেকে মেয়র হন। তাকে থামানো নির্বাচন কমিশনের আচরণেরও পরিপন্থী। তবে তার মা কখনো প্রকাশ্যে আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিনা আমরা জানি না। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়।

এ বিষয়ে দলের কোনো সিদ্ধান্তের আগে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান তিনি। বুধবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ ও নির্বাচনী সরকারে বিএনপিকে ডাকা হয়নি। প্রলোভনের ফাঁদ নিয়ে প্রশ্ন কেন? রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ তাদের পক্ষ নেবে কেন? ডেকে আনবে। আওয়ামী লীগ তাদের কোন ফাঁদে ফেলছে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও তত্ত্বাবধায়ক সরকার- বিএনপির এই তিনটি দাবি নিয়ে বিদেশীরা একটি কথাও বলেনি এবং কোন চাপ বা প্রস্তাব দেয়নি।

নির্বাচন ইস্যুতে মির্জা ফখরুল আওয়ামী লীগকে বিশ্বাস করেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আওয়ামী লীগকে বিশ্বাস করেন না, কিন্তু কেন? সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা তাদের অধিকার প্রয়োগ করবে যেভাবে তাদের উচিত।

জাহাঙ্গীরের মাকে বিরত রাখা আমাদের বিষয় নয়- ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩