ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ

জামায়াত ও বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৩২১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বুধবার।। ১৭.০৯.২৫।।

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু এবং জুলাই সনদের আইনির ভিত্তিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের দুই অংশ।

এই কর্মসূচিতে আরও কয়েকটি দল যোগ দিতে পারে। প্রাথমিকভাবে দলগুলো ঢাকাসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরপর নতুন কর্মসূচি দেবে।

এই প্রেক্ষাপটে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুধু তাই নয়, দলটি নতুন কর্মসূচির অংশ হিসেবে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচারণায় নামতে চায়। তাদের লক্ষ্য—আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি নির্বাচনী আমেজ তৈরি করা।

বিএনপি সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাই, দলীয় ৩১ দফা, ইতিবাচক কাজের প্রচার, নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা, ভোট চাওয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার তৈরির কাজও গুছিয়ে আনা হচ্ছে।

নির্বাচন সামনে রেখে দুই দলই আন্দোলনে সক্রিয়। জামায়াত জোটবদ্ধভাবে আন্দোলনে নামতে যাচ্ছে আর বিএনপি এককভাবে। এর মাধ্যমে রাজনীতির মাঠ আবারও গরম হয়ে ওঠছে।

ট্যাগস :

জামায়াত ও বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামছে

আপডেট সময় : ০২:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫