ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি নবনিযুক্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে উঠে।
রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
গতকাল সোমবার (২৪ এপ্রিল) গুলশানের বাসা থেকে বের হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে যান মো. সাহাবুদ্দিন।

এর আগে বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি নবনিযুক্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আপডেট সময় : ০১:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩