ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

জাতীয় সংসদ নির্বাচনে বাঁধা দিলে আমরা অবশ্যই প্রতিহত করবো: কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা বাঁধা দেবে তাদের আমরা অবশ্যই প্রতিহত করব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যারা আন্দোলনের নামে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, তারা রাজনৈতিক সহিংসতায় জড়িত। তাদের খবর আছে।’

কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ হতে চাই। সাম্প্রদায়িক বিশ্বাস, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ, যা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আজও বাংলাদেশে সেগুলোর শাখা-প্রশাখা বিস্তার করছে। এই দিনে আমরা বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করব।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনে বাঁধা দিলে আমরা অবশ্যই প্রতিহত করবো: কাদের

আপডেট সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩