সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ মে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ১৪ মে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১২ মে রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর রোববারের (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।
এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি শিক্ষা বোর্ডের রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডগুলো হলো চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা চলমান থাকবে।


























