ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় দলের তিনদিনের অনুশীলন ক্যাম্পে থাকছেন না সাকিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সিলেটে জাতীয় দলের তিনদিনের অনুশীলন ক্যাম্প মিস করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিসিবির এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি লন্ডনে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। পারিবারিক কারণে আইপিএল বাদ দিলেও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাকিব। পরে তিনি মাগুরায় নিজ গ্রামের বাড়িতে ঈদুল ফিতর কাটিয়েছেন। ঈদুল ফিতরে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে দেখা গেছে সাকিবকে।
দল সূত্রে জানা গেছে, সাকিব ছাড়া দলের সবাই অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যার ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। তিনদিনের অনুশীলন শেষে ২৯ এপ্রিল ঢাকায় ফিরবেন তারা। জাতীয় দল ১ মে যুক্তরাজ্যের ফ্লাইটে উঠবে। আইসিসি সুপার লিগের অংশ হিসাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি যথাক্রমে ৯, ১২ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে।

এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে সুপার লিগে অন্তর্ভুক্ত এই তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলে আইরিশরা দক্ষিণ আফ্রিকার আশা ভঙ্গ করে এই বছরের শেষে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।

জাতীয় দলের তিনদিনের অনুশীলন ক্যাম্পে থাকছেন না সাকিব

আপডেট সময় : ০১:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩