ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

 জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১২৯ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ জুন সকালে জলাশয় ও শিশু সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ঢেউ’ ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে সাত দফা প্রস্তাবনা প্রকাশ করেছে। সকালে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রীদের সামনে শিশু অধিকার প্রতিষ্ঠা, নদী-খাল-পুকুর জলাশয় সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢেউ-এর মুখপাত্র সোহেল আহাদ বলেন, ঢেউ নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় রক্ষার কথা বলে এবং ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে পরিবেশ এবং শিশুর অধিকার—দুইটিকেই সমান গুরুত্ব দিতে হবে। এ সময় ঢেউ-এর যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম আহাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পুকুর, খাল ও নদী ভরাট রোধে সবাইকে সচেতন হতে হবে এবং শিশু সুরক্ষার বিষয়েও সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। তিনি পরিবেশ সুরক্ষা ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।  অনুষ্ঠানটি ঢেউ এর যুগ্ম আহবায়ক আলী আকরাম খন্দকার স্বপনের সঞ্চালনায় শিক্ষার্থীরা জলাশয় সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ট্যাগস :

 জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’

আপডেট সময় : ০৬:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬