ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে

জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলেন ১৫০ জন শ্রমিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

মোঃ আফলাতুন কাওসার, নোয়াখালী প্রতিনিধি:

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগতির চর আবদুল্লায় তরমুজ চাষের উদ্দেশ্যে নোয়াখালীর সুবর্ণচর হতে যাওয়া ১৫০ জন শ্রমিককে ৯৯৯ থেকে ফোন পেয়ে উদ্ধার করে বড়খেরি নৌ-পুলিশ। গত ১৭ তারিখ শুক্রবার রাত ৭:৩০ ঘটিকার সময় রামগতি থানাধীন আব্দুল্লাহ চরের তরমুজ চাষী জনৈক হাসান আহমদ জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে জানান ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে তাদের থাকার জায়গা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উক্ত স্থান হতে আসার মত তাদের নিকট কোন ট্রলার নাই।

এমন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ফেরদৌস আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল চর আব্দুল্লাহর চরে দুইটি ট্রলারসহ হাজির হয়ে ঘূর্ণিঝড় মিধিলিতে ক্ষতিগ্রস্ত ১৫০ জন শ্রমিক কে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকৃত সকলেই সুস্থ এবং স্বাভাবিক আছে বলে জানান মোঃ ফেরদৌস আহমেদ। তিনি বলেন, আমার কাছে এ সংবাদটি এসে পৌঁছালে তাৎক্ষনিক সাড়া দেই এবং উত্তাল নদীর ঢেউ উপেক্ষা করেই তাদের সকলকে নিরাপদে উদ্ধার করি। এখানে কেউ আহত, নিহত ও নিখোঁজের সংবাদ পাওয়া যায় নি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও নৌ-টহল অব্যাহত আছে।

জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলেন ১৫০ জন শ্রমিক

আপডেট সময় : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩