ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ছাত্রীদের টিকাদান শুরু ২৪ অক্টোবর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১০৬৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দেশের সাত বিভাগের (ঢাকা ব্যতীত) শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছাত্রীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি চলবে চার সপ্তাহ ধরে।

এদিন বাংলাদেশ সরকারের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির সহায়তায় এ টিকাদান কর্মসূচি শুরু হবে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা বিনামূল্যে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের জন্য ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলবে ৪ নভেম্বর পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নয়, এমন ১০ থেকে ১৪ বছর বয়সের কিশোরীদের এই টিকা দেওয়া হবে ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

এরপর ১৪ নভেম্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী ক্যাম্পে ১৮ কর্মদিবস পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। সেখানে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা বিনামূল্যে দেওয়া হবে।

শুরুতে ঢাকা বাদে এ কার্যক্রম সাতটি বিভাগের নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।

ট্যাগস :

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ছাত্রীদের টিকাদান শুরু ২৪ অক্টোবর

আপডেট সময় : ০৪:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪