ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ

ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক-বিমা-শেয়ারবাজার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে আবার ব্যাংক ও বিমা কোম্পানির অফিস খুলছে। সেই সঙ্গে শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত ৩১ মার্চ পালিত হয় মুসলমান ধর্মালম্বীদের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ। এই ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার।ঈদুল ফিতরের সাধারণ ছুটি শুরু হওয়ার আগে ২৮ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটির দিন। আর ঈদের ছুটি শেষে ৪ এপ্রিল শুক্রবার ও ৫ এপ্রিল শনিবার হওয়ায় আরও দুদিন ছুটি মিলে। সব মিলে ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকে সরকারি অফিস। সেই সঙ্গে ব্যাংক, বিমা ও শেয়ারবাজার টানা নয় দিন বন্ধ থাকে।টানা ৯ দিনের এই ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। এই লম্বা ছুটি শেষে আগামীকাল রোববার থেকে আবার সব সরকারি, বেসরকারি অফিস খুলবে। সেই সঙ্গে খুলবে ব্যাংক ও বিমা কোম্পানির অফিস। পাশাপাশি শেয়ারবাজারে শুরু হবে লেনদেন।রমজান মাস উপলক্ষে ঈদের ছুটি শুরু হওয়ার আগের দিন পর্যন্ত দেশের শেয়ারবাজারে লেনদেন হয় সকাল ১০ থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন ছিল।ঈদের ছুটি শেষে রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন, শেয়ার কেনা-বেচা করা যাবে।

ট্যাগস :

ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক-বিমা-শেয়ারবাজার

আপডেট সময় : ০২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫