ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ী সেই প্রধান শিক্ষক কারাগারে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৬৯ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে সাবেক এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার (১৭ মে) বিকেলে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করে। অভিযুক্ত মুক্তার হোসেন আমলাব নারায়ণপুর মরজাল (এএনএম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে, ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে আশালীন আচরন, শ্লীলতাহানির চেষ্টাসহ অসংগতিপূর্ন কথাবার্তার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেন আমলাব নারায়ণপুর মরজাল (এএনএম) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। এরই প্রেক্ষিতে গেল মঙ্গলবার (১৬ মে) দুপুরে প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিচার ও স্কুল থেকে বহিস্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ ও উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় ।
মামলার এজাহার সূত্রে জানা যায় গত ২৪ এপ্রিল সকালে প্রধান শিক্ষক মুক্তার হোসেন সাবেক ওই ছাত্রীর মোবাইল ফোনে কল করে তার বাসায় খাওয়ার জন্য দাওয়াত দেন। দাওয়াত খেতে দুপুরে ছাত্রী প্রধান শিক্ষকের বাসায় যান। সেখানে যাওয়ার পর দেখা যায় বাসাটিতে আর কেউ নেই। এসময় প্রধান শিক্ষক তাকে একা পেয়ে বিভিন্ন অশালীন আচরণসহ শ্লীলতাহানির চেষ্টা করেন এবং নানা অসংগতিপূর্ণ ইঙ্গিত প্রদান করেন।
এসব কথোপকথন ওই ছাত্রী তার নিজের মুঠোফোনে রেকর্ড করে রাখেন। পরে কৌশলে ছাত্রী ওই বাসা থেকে বের হয়ে আসেন। এরপর এই অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এদিকে অডিও রেকড ফাঁস হওয়ার পর মঙ্গলবার (১৬ মে) দুপুরে প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিচারসহ স্কুল থেকে বহিস্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা ।
ওই ঘটনার পর পরই প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য বেলাবো থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নরসিংদী মডেল থানায় হস্থান্তর করা হয়।
অন্যদিকে, অডিওটির ঘটনাস্থল নরসিংদী শহর হওয়ায় ওই শিক্ষককে মঙ্গলবার রাতেই নরসিংদী মডেল থানায় পাঠায় বেলাবো থানা পুলিশ। এরপর ছাত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী। এরই প্রেক্ষিতে বুধবার (১৭ মে) দুপুরে প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
নরসিংদী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে বিচারক তাকে কারাগারে পাঠান।

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ী সেই প্রধান শিক্ষক কারাগারে

আপডেট সময় : ০৭:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩