ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৮৩ বার পঠিত

কুমিল্লা ব্যুারো:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো: কামাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৯টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত কালাম হোসেন উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পূর্বপাড়া মোল্লা বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে কামাল হোসেন ঘুম থেকে উঠে একতা বাজারস্থ অনিক ব্রিকস্ ফিল্ডের উত্তর পাশে বিদ্যুৎ চালিত তার সেলু মেশিনটি বন্ধ করতে যান। সেখানেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে সকাল সাড়ে দশটায় স্থানীয় কৃষক আব্দুল গণি ধানক্ষেতে গেলে তাকে সেলু মেশিনের পাশে পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে ডাকেন। পরে লোকজন এসে কামাল হোসেনকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা এগারটায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৮:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩