ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

চুরি করা ৪ গরুভর্তি পিকআপসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৪০ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে চুরি করা ৪ গরুভর্তি একটি পিকআপসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা মোড় থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার ডেফলউড়া এলাকার দুরুদ মিয়া (৪৫), শ্রীমঙ্গল থানার বৌ-রাশি এলাকার মজিবর রহমান ওরফে মজিব (৩২), লমুয়া এলাকার মনির হোসেন ঝারু (৩৭), মাধবপুর থানার পোরাইকলা এলাকার ফারুক মিয়া ওরফে পরুন মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কুট্টাপাড়া এলাকার মোঃ জাহের মিয়া (৫২)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল শিবপুর থানার ইটাখোলা মোড়ে অভিযান চালায়। এসময় ২ লাখ টাকা মূল্যের ৪ টি গরুসহ ০১টি টাটা পিকআপ ভ্যান গাড়ী জব্দ ও ৫ জন আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানায় তারা বিভিন্ন জেলা থেকে গরুগুলো চুরি করে বিক্রয়ের জন্য নিয়ে এসেছে। এর আগে গত ১৭ মে একই চক্র নরসিংদীর মনোহরদী থানার চক-মাধবদী এলাকা থেকে ৬ টি গরু চুরি করে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ৬ টি গরু মনোহরদীর কোনাপাড়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। এর আগেও আটক দুরুদ মিয়ার নামে চুরি, ডাকাতি, সিধেল চুরি’র ২২ টি, মজিবর রহমানের নামে দ্রুত বিচার আইনে ১ টি মামলা, মনির হোসেন ঝারুর নামে ৮ টি মামলা এবং জাহেদ মিয়ার নামে ০১টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন বলে জানা যায়।

চুরি করা ৪ গরুভর্তি পিকআপসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ

আপডেট সময় : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩