ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২০০ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫১পিস ইয়াবা ও একটি মোটরসাইকলসহ দুই জন চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার গোবিন্দহুদা গ্রামের গোলাম হোসেনর ছেলে আসরাফুল হাসান (৩০) ও দামুড়হুদা উপজেলা সদরের দশমি পাড়ার আশরাফুল আলম বকুলের ছেলে, সোহেল রানা (৩৫)।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চিৎলা হাসপাতাল-পারদামুড়হুদা সড়ক থেকে এদেরকে আটক করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিত জানতে পারি চিৎলা হাসপাতাল-পারদামুড়হুদা সড়কে দুইজন ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মডেল থানার এস আই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসরাফুল হাসান ও সোহেল রানাকে একটি এ্যাপাসি মোটরসাইকেলসহ আটক করেন। পরে উভয়ের শরীর তল্লাশি করে আসরাফুল হাসানের পকেট থেক ৪১পিস ও সোহেল রানার পকেট থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উভয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে কাউকে কোন রকম ছাড় দেওয়া হবেনা।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩